শুক্রবার, ১২ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় জলবায়ু অভিযোজন নেটওয়ার্কের অর্ধবার্ষিক সভা

নিজস্ব প্রতিনিধি।।
জুন ১১, ২০২৬ ৬:০১ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় জলবায়ু পরিবর্তনের বিরুপ প্রভাবের মুখোমুখি অরক্ষিত মানুষের সহনশীলতা শক্তিশালীকরণ (স্কোপ) প্রকল্পের আওতায় নেটওয়ার্কের সদস্যদের অর্ধবার্ষিক সভা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার  (১১ জুন) তালার শাহপুর উইমেন জব ক্রিয়েশন সেন্টার অফিসে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য দেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের নির্বাহী প্রধান আশরাফুননাহার আশা।
জলবায়ু পরিবর্তন বিষয়ক নেটওয়ার্ক কমিটির সহসভাপতি  অধ্যাপক রেজাউল করিমের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন দাতাসংস্থা educo এর Manager-Disaster Risk Management and Climate Change কাজী আব্দুল কাদির। নেটওয়ার্কের সদস্য তালা সদর ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শেখ আব্দুর রাজ্জাক, ভুমিজ ফাউন্ডেশন এর পরিচালক অচিন্ত্য সাহা, রুপালী পরিচালক সফিকুল ইসলাম,  নারী উন্নয়ন সংস্থার গুলশান আরা, ইউপি সদস্য শিরিনা খাতুন, কমিটির সদস্য দিলীপ সানা, আব্দুল আলীম, রেবেকা খাতুন, টুম্পা খাতুন, সাংবাদিক জাহিদুর রহমান, সেকেনদার আবু জাফর বাবু, কর্মসূচি সম্বন্বয়কারী কাজী বাবর আলী প্রমুখ।
সভায় মাল্টিমিডিয়ার মাধ্যমে বিগত দিনের কার্যক্রম উপস্থাপন করেন উইমেন জব ক্রিয়েশন সেন্টারের প্রকল্প কর্মকর্তা বিরাম কুমার ঘোষ। সভায় অগ্রগতি, জলবায়ু পরিবর্তনের প্রভাব, উদ্দ্যোগ ও ভবিষ্যৎ করনীয় নিয়ে বিস্তারিত আলোচনা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।