সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক ‎

নিজস্ব প্রতিনিধি।।
জুন ১৫, ২০২৬ ৩:৩০ অপরাহ্ণ
Link Copied!

তালা (সাতক্ষীরা)  : ‎সাতক্ষীরার তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির অভিষেক সোমবার (১৫ জুন) বেলা সাড়ে ১১ টায় অনুষ্ঠিত হয়। মা

ধ্যমিক শিক্ষক সমিতি ভবনে উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা শিক্ষক সমিতির আহবায়ক ময়নুল ইসলাম। শিক্ষক নেতা হাসিবুর রহমানের সঞ্চালনায় অনুষ্ঠানে বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত সভাপতি শেখ রেজাউল ইসলাম, সাধারণ সম্পাদক সজীবুদ্দৌলা, কোষাধ্যক্ষ পদে অজয় কুমার দাস, প্রধান শিক্ষক মানিক চন্দ্র নাথ, আব্দুস সামাদ, মোবারক হোসেন, সাইদুল ইসলাম বাবলু, গাজী জাহিদুর রহমান, মোঃ সাকির হোসেন, মোঃ আবু তালেব, মোঃ শফিকুল ইসলাম, মোঃ রফিকুল ইসলাম, মোঃ আলমগীর হোসেন, সহকারী শিক্ষক নাজনীন আক্তার কেয়া প্রমুখ।

এ সময় আহবায়ক কমিটি আনুষ্ঠানিকভাবে তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির নব-নির্বাচিত কমিটির হাতে দায়িত্ব হস্তান্তর করন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।