শিক্ষক-শিক্ষার্থী ও সুশীল সমাজের সম্মিলিত অংশগ্রহণে মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনের লক্ষ্যে সাতক্ষীরায় মাদকাসক্তিমুক্ত শিক্ষাঙ্গণ তথা সমাজ বিনির্মাণে করণীয়,শীর্ষক এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৫ জুন ২০২৬) সকাল ১১টায় সাতক্ষীরা সরকারি কলেজের হলরুমে এ কর্মশালার আয়োজন করে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সাতক্ষীরা। কর্মসূচিতে সহযোগিতা করে সাতক্ষীরা সরকারি কলেজ।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এনডিসি ও সহকারী কমিশনার মোঃ তাজুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন
৩৩ বিজিবির সহকারী পরিচালক আব্দুল্লাহ আল মাসুম।সাতক্ষীরা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাসুদুর রহমান, পিপিএম এবং সাতক্ষীরা সরকারি কলেজের অধ্যক্ষ প্রফেসর মো. আবুল হাশেম।
কর্মশালায় সভাপতিত্ব করেন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, জেলা কার্যালয়, সাতক্ষীরার উপপরিচালক মিজানুর রহমান শরীফ।
এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, সাতক্ষীরার সহকারী পরিচালক এ. এম. সাইফুল আনাম, জেলা শিক্ষা অফিসার মো. আলমগীর কবীর এবং সাতক্ষীরা সরকারি কলেজের ইসলামের ইতিহাস বিভাগের বিভাগীয় প্রধান মো. ছানোয়ার হোসেন।
বক্তারা মাদকের ভয়াবহ কুফল, যুবসমাজের ওপর এর নেতিবাচক প্রভাব এবং মাদকমুক্ত শিক্ষাঙ্গন ও সমাজ গঠনে শিক্ষার্থী, অভিভাবক, শিক্ষক ও সচেতন নাগরিকদের ভূমিকা নিয়ে আলোচনা করেন। তারা বলেন, মাদকাসক্তি শুধু একজন ব্যক্তিকে নয়, একটি পরিবার, সমাজ এবং রাষ্ট্রকেও ধ্বংসের দিকে ঠেলে দেয়। তাই মাদকবিরোধী সচেতনতা বৃদ্ধি এবং সামাজিক প্রতিরোধ গড়ে তোলার মাধ্যমে একটি সুস্থ, নিরাপদ ও মাদকমুক্ত সমাজ প্রতিষ্ঠা করতে হবে।
কর্মশালায় শিক্ষার্থী, শিক্ষক, বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা এবং সুশীল সমাজের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন। অনুষ্ঠানে মাদকমুক্ত বাংলাদেশ গঠনে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
