সোমবার, ১৫ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১লা আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

কলারোয়ায় গ্রাম আদালতের বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিনিধি।।
জুন ১৫, ২০২৬ ৬:৫৪ অপরাহ্ণ
Link Copied!

 সাতক্ষীরার কলারোয়ায় গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বার্ষিক ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১৫ জুন) সকাল ১০ টায় লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদ চত্বরে এই ক্যাম্পেইন ও শোভাযাত্রা অনুষ্ঠিত হয়।

লাঙ্গলঝাড়া ইউনিয়ন পরিষদের আয়োজনে বার্ষিক ক্যাম্পেইনে  ইউনিয়ন পরিষদের প্রশাসক মোতাহার হোসেন।

এসময় উপস্থিত ছিলেন, ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তাআবু সাইম, ইউপি সদস্য শাফিজুল ইসলাম, শহিদুল ইসলাম, মিজানুর রহমান, নাজমুন নাহার, ডলি আক্তারসহ ইউপি সদস্যবৃন্দ,  স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ,  ইউনিয়নের সাধারণ মানুষ।

বার্ষিক ক্যাম্পেইন অনুষ্ঠানে গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে বিস্তারিত আলোচনা করেন গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের কলারোয়া উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ।

পরে কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয় এবং ২০ জনকে পুরুস্কার দেয়া হয়।

এরআগে সকালে ইউনিয়ন পরিষদ থেকে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালিটি ইউনিয়নের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে।

প্রসংগত; গ্রাম আদালতের সেবা সম্পর্কে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে উপজেলার হেলাতলা, লাঙ্গলঝাড়া, কয়লা ও জালালাবাদ ইউনিয়নে বার্ষিক ক্যাম্পেইন এবং ভিডিও প্রদর্শনী এবং উপজেলার সকল ইউনিয়নে ভিডিও প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।