মঙ্গলবার ( ১৬ জুন) বেলা ১১ টায় তালা উপজেলার জালালপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়ন পরিষদের সাথে পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত হয়। ইউরোপিয়ান ইউনিয়ন ও খ্রীষ্টান এইডের অর্থায়নে, মানুষের জন্য ফাউন্ডেশনের সহযোগিতায় এবং উইমেন জব ক্রিয়েশন সেন্টারের বাস্তবায়নে Promoting Rights of the Vulnerable Women প্রকল্পের আওতায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন জালালপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এম মফিদুল হক লিটু।
আপরদিকে গত ১৪ জুন মাগুরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গনেশ দেবনাথের সভাপতিত্বে সংশ্লিষ্ট কার্যালয়ে সভাকক্ষে পরিসেবা ভিত্তিক অর্ধবার্ষিক লবি সভা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে ইউনিয়ন স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অধিদপ্তরের FPI, উপ-সহকারী কৃষি কর্মকর্তা, স্বাস্থ্য পরিদর্শক, পশু চিকিৎসকসহ সেবাদাতারা স্ব- স্ব সেক্টর এর সেবা সম্পর্ক বিস্তারিত আলোচনা করেন। নারী দলের প্রতিনিধিসহ বিভিন্ন ওয়ার্ডের ইউপি মেম্বার, ব্যবসায়ী, সমাজ কর্মীসহ মোট ৩০ জন করে প্রতিটি লবি সভায় অংশগ্রহণ করেন। বিভিন্ন দফতর প্রতিনিধিগন তাদের সেবা সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। সভাপতি নারী দলের সদস্যদের সেবা সংক্রান্ত বিভিন্ন ধরনের প্রশ্নের জবাব দেন। কৃষি, স্বাস্থ্য ও মহিলা বিষয়ক অধিদপ্তরের সেবার বিষয়ে পরামর্শের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তার সাথে যোগাযোগ করার জন্য পরামর্শ দেন। উক্ত সভার
সহযোগিতায় ছিলেন জালালপুর ও মাগুরা ইউনিয়নের ফিল্ড ভলেন্টিয়ার প্রশান্ত কুমার ঘোষ এবং তানজিলা খাতুন।
