শুক্রবার, ২৬শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ | ১২ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতিকে অভিনন্দন

নিজস্ব প্রতিনিধি।।
জুন ২৫, ২০২৬ ১০:১২ অপরাহ্ণ
Link Copied!

তালা প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি ও শহীদ কামেল মডেল মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সহ-সভাপতি পদে মনোনীত হওয়ায় তাঁকে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানিয়েছে তালা প্রেসক্লাব।
বৃহস্পতিবার (২৫ জুন) তালা উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির পূর্ণাঙ্গ কমিটি ঘোষণা করা হয়। ঘোষিত কমিটিতে গাজী জাহিদুর রহমানকে সহ-সভাপতি পদে মনোনীত করা হয়।
তাঁর এই গুরুত্বপূর্ণ দায়িত্বপ্রাপ্তিতে তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জোয়ার্দ্দার ফারুকসহ কার্যনির্বাহী পরিষদের সকল কর্মকর্তা, সদস্য ও সহযোগী সদস্যবৃন্দ অভিনন্দন জানিয়েছেন।
এক শুভেচ্ছা বার্তায় নেতৃবৃন্দ বলেন, শিক্ষা ক্ষেত্রে গাজী জাহিদুর রহমানের দীর্ঘদিনের অবদান, দক্ষ নেতৃত্ব ও সততা নতুন দায়িত্ব পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তারা তাঁর সার্বিক সাফল্য ও সুস্বাস্থ্য কামনা করন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।