বৃহস্পতিবার, ২রা জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৮ই আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালার নগরঘাটা-মাছখোলা সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করলেন জেলা পরিষদের প্রশাসক হাবিবুল ইসলাম হাবিব

মারুফ হোসেন :
জুলাই ১, ২০২৬ ৭:২২ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলার নগরঘাটা আসননগর মোড় থেকে মাছখোলা রোড ভায়া হরিণখোলা পর্যন্ত নতুন সড়ক নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে।
বুধবার (১ জুলাই) বিকেলে উপজেলার গোয়ালপাতা মন্দির প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নির্মাণ কাজের উদ্বোধন করেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির প্রকাশনা বিষয়ক সম্পাদক হাবিবুল ইসলাম হাবিব।
প্রধান অতিথির বক্তব্যে হাবিবুল ইসলাম হাবিব বলেন, “এই এলাকার সবচেয়ে বড় সমস্যা পানি। বৃষ্টির পানিতে জলাবদ্ধতা সৃষ্টি হলে সাধারণ মানুষের দুর্ভোগ বেড়ে যায়। আমরা গরিব ও শান্তিপ্রিয় মানুষের পাশে আছি এবং ভবিষ্যতেও থাকব। এই এলাকার রাস্তাঘাট, মসজিদ-মন্দিরসহ সার্বিক উন্নয়নে কাজ করা হবে।”
অনুষ্ঠানে বক্তব্য রাখেন পাটকেলঘাটা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. শফিকুল ইসলাম, তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ মো. শফিকুল ইসলাম, উপজেলা বিএনপির সহ-সভাপতি গোলাম মোস্তফা ও মহবত হোসেন, যুগ্ম সাধারণ সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন ও ইঞ্জিনিয়ার আলমগীর হোসেন এবং উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনি।
জানা যায়, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি), তালার বাস্তবায়নে এলাকাবাসীর দীর্ঘদিনের দাবির প্রেক্ষিতে এ সড়ক নির্মাণ প্রকল্পের কাজ শুরু হয়েছে।
অনুষ্ঠানে উপজেলা ও ইউনিয়ন বিএনপি, যুবদল, ছাত্রদলসহ বিভিন্ন অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী, ইউপি সদস্য, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি এবং বিপুল সংখ্যক এলাকাবাসী উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।