সাতক্ষীরার তালা উপজেলা মহিলা দলকে সুসংগঠিত করার লক্ষ্যে তালায় এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (৪ জুলাই) সকালে তালা বাজারে মহিলা দলের আয়োজনে এ সভা অনুষ্ঠিত হয়।
উপজেলা মহিলা দলের আহ্বায়ক মেহেরুন নেছা মিনির সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন মহিলা নেত্রী রাশিদা বেগম, আকলিমা বেগম, হাফিজা বেগম, জাহানারা বেগম, সেলিনা বেগমসহ অন্যান্য নেতৃবৃন্দ।
এ সময় উপজেলার ১২টি ইউনিয়ন থেকে আগত মহিলা নেত্রীরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
