সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আষাঢ়, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় শিশুকে শ্লীলতাহানির অভিযোগ, অভিযুক্ত পলাতক

নিজস্ব প্রতিনিধি।।
জুলাই ১২, ২০২৬ ৭:৪৩ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের মহন্দী পূর্বপাড়া গ্রামে ৯ বছর বয়সী এক শিশুকে শ্লীলতাহানির অভিযোগ উঠেছে। রোববার (১২ জুলাই) দুপুরে এ ঘটনা ঘটে।

অভিযুক্ত ব্যক্তির নাম জাকির মোল্লা বাবু (৩৫)। তিনি মহন্দী গ্রামের বাসিন্দা।

স্থানীয়রা জানান, দুপুরে শিশুটি রাস্তা দিয়ে বাড়ি ফিরছিল। এ সময় মহন্দী পূর্বপাড়ার জাকির মোল্লা বাবু শিশুটির হাত ধরে একটি পরিত্যক্ত ঘরে নিয়ে যান। শিশুটি চিৎকার করলে আশপাশের লোকজন ছুটে আসেন। এ সময় জাকির মোল্লা বাবু পালিয়ে যান। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে যায়।

এ বিষয়ে অভিযুক্ত জাকির মোল্লা বাবুর মোবাইল ফোনে যোগাযোগ করা হলে তার ফোন বন্ধ পাওয়া যায়।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাখাওয়াত হোসেন জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। অভিযুক্ত শিশুটির হাত ধরে টানছিলেন। তবে পরিবারের পক্ষ থেকে এখনো কোনো অভিযোগ দেওয়া হয়নি।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।