শুক্রবার, ২৪শে জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ | ৯ই শ্রাবণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ঝাউডাঙ্গা কলেজে বেগম খালেদা জিয়ার স্মরণে মসজিদ নির্মাণের ঘোষণা দিলেন হাবিব

মারুফ হোসেন :
জুলাই ২৩, ২০২৬ ৪:৫৯ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরা সদর উপজেলার ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজ চত্বরে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার স্মরণে একটি মসজিদ নির্মাণের ঘোষণা দিয়েছেন সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব।
বৃহস্পতিবার (২৩ জুলাই) সকাল ১১টায় ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজ প্রাঙ্গণে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থীদের নবীনবরণ-২০২৬ এবং নবনিযুক্ত জেলা পরিষদ প্রশাসক হাবিবুল ইসলাম হাবিবকে সংবর্ধনা উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ ঘোষণা দেন।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, “২০০০ সালে সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া সাতক্ষীরা থেকে বেনাপোলে একটি অনুষ্ঠানে যাওয়ার পথে ঝাউডাঙ্গা কলেজ সংলগ্ন সড়কে প্রায় ১১ ঘণ্টা আটকে ছিলেন। সেই স্মৃতিকে ধারণ করে সাবেক তিনবারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া এবং আমার মায়ের স্মরণে এই কলেজ চত্বরে একটি মসজিদ নির্মাণ করে দেব, ইনশাআল্লাহ।”
তিনি আরও বলেন, কলেজের ভবন সংস্কারের জন্য বরাদ্দ দেওয়ার চেষ্টা করবেন। নবীন শিক্ষার্থীদের উদ্দেশে তিনি দেশ ও জাতির উন্নয়নে নিজেদের যোগ্য করে গড়ে তোলার আহ্বান জানান। বক্তব্য শেষে তিনি নতুন ও পুরাতন সব শিক্ষার্থী এবং শিক্ষকদের অন্তত একটি করে গাছ লাগানোর আহ্বান জানান।
ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের অধ্যক্ষ খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে সঞ্চালনা করেন সমাজবিজ্ঞান বিভাগের প্রভাষক আনারুল ইসলাম ও বাংলা বিভাগের প্রভাষক আলতাফ হোসেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঝাউডাঙ্গা ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম, কলেজের উপাধ্যক্ষ নুরুল আমিন, ঝাউডাঙ্গা ইউনিয়ন পরিষদের প্রশাসক মুরশিদ আলম, কাজিরহাট কলেজের অধ্যক্ষ শহিদুল ইসলাম, শেখ আমানুল্লাহ ডিগ্রি কলেজের অধ্যক্ষসহ ঝাউডাঙ্গা ডিগ্রি কলেজের শিক্ষক-শিক্ষার্থী এবং বিভিন্ন মাধ্যমিক, উচ্চ মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।