সাতক্ষীরার তালা উপজেলার পাটকেলঘাটা থানা পরিদর্শন করেন জেলার পুলিশ সুপার আবু সালেহ মো: আশরাফুল আলম। মঙ্গলবার (১৮ আগস্ট) পুলিশ সুপার এ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে পুলিশ সুপার থানার বিভিন্ন শেরেস্তার দাপ্তরিক কার্যক্রম ও রেজিস্টারসমূহ তদারকি করেন। তিনি থানার সকল অফিসার, ফোর্স এবং গ্রাম পুলিশ সদস্যদের মনোবল বৃদ্ধি, কর্মক্ষেত্রে উৎসাহ প্রদান ও কাজের গতিশীলতা বৃদ্ধির লক্ষ্যে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করেন।
এসময় তিনি বলেন,প্রতিটি পুলিশ সদস্যকে তার ওপর অর্পিত দায়িত্ব ও কর্তব্য যথাযথভাবে পালন করতে হবে। জনবান্ধব পুলিশিং প্রতিষ্ঠা, আইন-শৃঙ্খলা রক্ষা ও অপরাধ নিয়ন্ত্রণে পেশাদারিত্ব, সততা ও নিষ্ঠার সঙ্গে দায়িত্ব পালন করতে হবে। জনগণের আস্থা অর্জন এবং পুলিশি সেবা আরও কার্যকর ও জনমুখী করতে থানাভিত্তিক বিট পুলিশিং জোরদার, দ্রুত সাড়া দেওয়ার মানসিকতা এবং মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে কাজ করার ওপর তিনি বিশেষ গুরুত্বারোপ করেন।

এসময় আরও উপস্থিত ছিলেন,অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মো: শাহীনুর চৌধুরী, অফিসার ইনচার্জ, পাটকেলঘাটা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো: সফিকুল ইসলাম সহ থানায় কর্মরত বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যবৃন্দ।
