মঙ্গলবার (১৮ আগস্ট) সকালে উত্তরণের তালার জাতপুর ব্রাঞ্চ অফিসে ‘সরকারি সহায়তা ও সেবা প্রাপ্তির লক্ষ্যে ক্যালো (CALO) উপকারভোগীদের সাথে সরকারি দপ্তরসমূহের পরিচিতিকরণ সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মাছুম বিল্লাহ, যুব উন্নয়ন অফিসার আশুতোষ কুমার বিশ^াস, উত্তরণের প্রকল্প অফিসার দিলীপ সানা, তানিয়া সুলতানা, ফিল্ড অফিসার মাসুম শেখ ও রিজিয়া খাতুন প্রমুখ। এ সময় ৮টি সংগঠনের ৩০ জন সদস্য উপস্থিত ছিলেন।
উক্ত সভায় দেশি জাতের মুরগী পালনের রোগসমূহ ও তা প্রতিরোধ এবং বাজারজাতকরণ সম্পর্কে আলোচনা করা হয়। এ সময় যুবউন্নয়ন অধিদপ্তরের ৩৮ রকমের প্রশিক্ষন এবং তার উপর ভিত্তি করে প্রকল্প বাস্তবায়নের জন্য ঋণ প্রাপ্তি সম্পর্কে আলোচনা ককরা হয়। এছাড়াও সদস্যদের বিভিন্ন সুযোগ সুবিধা সম্পর্কেও আলোচনা হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
