শিক্ষার মানোন্নয়ন, শিক্ষার্থীদের পাঠের অগ্রগতি ও অভিভাবকদের সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বুধবার (১৯ আগস্ট) সকালে তালা শহীদ কামেল মডেল হাইস্কুলে এক অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়। দশম শ্রেণির শিক্ষার্থীদের অভিভাবকদের নিয়ে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার প্রভাস কুমার দাস। অভিভাবক সমাবেশে সভাপতিত্ব করেন ও স্বাগত বক্তব্য রাখেন শহীদ কামেল মডেল হাইস্কুলের প্রধান শিক্ষক গাজী জাহিদুর রহমান। বক্তব্য রাখেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক রেশমা খাতুন, সহকারী শিক্ষক পূর্নিমা রানী নাথ, সুরাইয়া খাতুন, তন্ময় কুমার গাইন, নন্দ কিশোর মন্ডল, অভিভাবকদের মধ্যে বিপ্লব ভৌমিক, মহাসিন শেখ, হারুন অর রশীদ, তৃপ্তি মন্ডল, শারমিন সুলতানা, অনিতা সরকার প্রমুখ।
সমাবেশে বক্তারা বলেন, ক্লাসে ভালো ফলাফলের লক্ষ্যে শিক্ষক, ছাত্র ও অভিভাবকদের সমন্বয় করে লেখাপড়ার কার্যক্রম পরিচালনা করতে হবে। শিক্ষকদের শতভাগ পাঠদানে মনোযোগী হতে হবে। শিক্ষার্থীদের শিক্ষা গ্রহণে মনোযোগী হয়ে লেখাপড়া করতে হবে। অভিভাবকদের নিয়মিত শিক্ষার্থীদের মনিটরিং করতে হবে। সর্বোপরি সমাবেশে আগামী ২০২৭ সালের এসএসসি পরীক্ষায় শতভাগ উত্তীর্ণ ও জিপিএ-৫ এর সংখ্যা বাড়ানোর লক্ষ্যে অভিভাবক, শিক্ষক ও শিক্ষার্থীদের সমন্বয়ে প্রস্তুতি নেয়ার আহ্বান জানানো হয়।
