বুধবার, ১৯শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা ভাদ্র, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

হাজরাকাটি মডেল কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন নির্মাণ কাজ পরিদর্শন করলেন ইউপি চেয়ারম্যান প্রণব ঘোষ

সেকেন্দার আবু জাফর বাবু :
আগস্ট ১৯, ২০২৬ ৪:২৮ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি মডেল কমিউনিটি ক্লিনিকের নতুন ভবন নির্মাণ কাজ পরিদর্শন করেছেন স্থানীয় ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রভাষক প্রণব ঘোষ বাবলু।

আজ বুধবার (১৯ আগস্ট) দুপুরে তিনি খলিলনগর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের অন্তর্গত এই চিকিৎসাকেন্দ্রটির নির্মাণাধীন ভবনের কাজের অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করেন।
পরিদর্শনকালে কাজের গুণগত মান বজায় রেখে দ্রুত সময়ের মধ্যে নির্মাণ কাজ শেষ করার তাগিদ দেন চেয়ারম্যান। এ সময় তাঁর সাথে আরও উপস্থিত ছিলেন খলিলনগর ইউনিয়ন পরিষদের সদস্য ও কমিউনিটি ক্লিনিক পরিচালনা কমিটির সভাপতি গাজী সেলিম হোসেন, সহ-সভাপতি সেকেন্দার আবু জাফর বাবু এবং কমিউনিটি ক্লিনিকের সিএইচসিপি (CHCP) সপ্না সিংহ।
এছাড়াও ভবন নির্মাণ কাজ পরিদর্শনের সময় স্থানীয় গণমাধ্যমকর্মী ও গণ্যমান্য ব্যক্তিবর্গের মধ্যে সাংবাদিক কে এম শাহিনুর রহমান, গণেশ রায় ও লিয়াকত শেখ সহ এলাকার সাধারণ মানুষ উপস্থিত ছিলেন। পরিদর্শন শেষে চেয়ারম্যান ক্লিনিকের স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও নতুন ভবনের অবকাঠামোগত বিভিন্ন বিষয়ে সংশ্লিষ্টদের সাথে মতবিনিময় করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।