শুক্রবার, ২রা অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৭ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালার জালালপুরে রাস্তার জায়গায় পড়েছে মেহগনি গাছ, সরেজমিনে মাপজোক

নিজস্ব প্রতিনিধি।।
অক্টোবর ১, ২০২৬ ৩:৪০ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলার জালালপুর ইউনিয়নের কৃষ্ণকাটি দাসপাড়া এলাকায় রাস্তার পাশের মেহগনি গাছ কাটার ঘটনায় সরেজমিনে জমি ও রাস্তার সীমানা মাপজোক করা হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণার নির্দেশে

 উপজেলা সার্ভেয়ার মিরাজ হোসেন ঘটনাস্থলে গিয়ে রাস্তা ও জমির সীমানা মাপজোক করেন। এ সময় বেশ কয়েকটি গাছ রাস্তার জায়গার মধ্যে পড়েছে বলে প্রাথমিকভাবে দেখা যায়। কয়েকটি গাছের অংশও রাস্তার জায়গায় পড়েছে।

এর আগে ওই এলাকায় প্রায় ২৫টি মেহগনি গাছ কাটার অভিযোগ ওঠে স্থানীয় বাসিন্দা মান্নান শেখের বিরুদ্ধে। অভিযোগের পর উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে গাছ কাটা বন্ধ করে দেওয়া হয় এবং কাটা গাছগুলো জব্দ করে রাখা হয়।

উপজেলা সার্ভেয়ার মিরাজ হোসেন বলেন,

উপজেলা নির্বাহী কর্মকর্তার নির্দেশে আজ রাস্তার জায়গা ও জমি মাপজোক করা হয়েছে। মাপজোকে কিছু গাছ রাস্তার জায়গার মধ্যে পড়েছে এবং কিছু গাছের অংশ রাস্তার জায়গায় পড়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা বলেন, বিষয়টি মাপজোক করে দেখা হচ্ছে। প্রতিবেদন পাওয়ার পর প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।