সাতক্ষীরার তালা জাতপুরে সর্বদলীয় জনগণের আয়োজনে এক প্রতিবাদ সমাবেশ ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (২ অক্টোবর) বিকাল ৫:৩০ ঘটিকায় উপজেলার জাতপুর বাজারে এই প্রতিবাদ সমাবেশে শাহাদাত হোসেন মিন্টুর পরিচালনায় বক্তব্য রাখেন ইসলামকাটি ইউঃ চেয়ারম্যান অধ্যাপক গোলাম ফারুক, ক্বারী মোস্তাফিজুর রহমান, প্রভাষক মোস্তাফিজুর রহমান রেন্টু, এডভোকেট মশিয়ার রহমান, বিএনপি নেতা মাস্টার আব্দুল মজিদ সরদার,আব্দুল হালিম সহ এলাকার বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ সাধারণ জনগণ অংশগ্রহণ করেন।
বক্তারা এলাকার শান্তি-শৃঙ্খলা রক্ষা ও জনগণের ন্যায়সঙ্গত দাবি আদায়ে ঐক্যবদ্ধ থাকবে। কোন চাঁদাবাজ সন্ত্রাসীদের স্থান জাতপুর বাজারে হবে না।যদি এহেনে ধরনের আর কোন কর্মকাণ্ড বাজারে সংঘটিত হয়,তাহলে বাজারের সকল জনগণকে সাথে নিয়ে আগামীতেও এ ধরনের কর্মসূচির মাধ্যমে তাদেরকে অবাঞ্ছিত করা হবে । বক্তারা আরো বলেন বাজারে পেরি ফেরির ভুক্ত জায়গা যারা দখল করে আছে, তারা যেন দ্রুত সরকারের কাছে সেটি হস্তান্তর করে এবং সেটি যেন জনগণ ব্যবহার করতে পারে এ ব্যাপারে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের হস্তক্ষেপ কামনা করেন।
প্রতিবাদ সমাবেশ আগে একটি বিক্ষোভ মিছিল জাতপুর বাজারের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। মিছিলের অংশগ্রহণকারীরা বিভিন্ন দাবি আদায় ও অন্যায়ের প্রতিবাদে বক্তব্য প্রদান করে।
