মঙ্গলবার, ৬ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় একাদশ শ্রেণির শিক্ষার্থীর মৃত্যু, ‘আত্মহত্যা নয়’ দাবি বাবার

নিজস্ব প্রতিনিধি,
অক্টোবর ৫, ২০২৬ ৮:৪৫ অপরাহ্ণ
Link Copied!

তালা উপজেলার মাগুরা ইউনিয়নের ধুলন্ডা গ্রামে নীলা খাতুন (১৬) নামের একাদশ শ্রেণির এক শিক্ষার্থীর ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে। সোমবার (৫ অক্টোবর) সন্ধ্যায় নিজ ঘর থেকে তাকে উদ্ধার করে তালা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
নীলা ধুলন্ডা গ্রামের লিটন শেখের মেয়ে। স্থানীয় সূত্রে জানা গেছে, সন্ধ্যায় পরিবারের সদস্যরা বাড়িতে ফিরে ঘরের ভেতর নীলাকে গলায় রশি দেওয়া অবস্থায় দেখতে পান। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
তবে নীলার বাবা লিটন শেখের দাবি, তাঁর মেয়ে আত্মহত্যা করেনি। তাকে হত্যা করে মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে বলে তিনি অভিযোগ করেন। তাঁর দাবি, ঘটনার সময় বাড়িতে কেউ না থাকায় এ সুযোগ নেওয়া হয়েছে। একই সঙ্গে তাঁর মেয়েকে আত্মহত্যায় প্ররোচিত বা বাধ্য করা হয়ে থাকতে পারে বলেও তিনি সন্দেহ প্রকাশ করেন।
তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু বকর সিদ্দিক নীলার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।