মঙ্গলবার, ১৩ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৮শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত

নিজস্ব প্রতিনিধি।।
অক্টোবর ১২, ২০২৬ ১:২১ অপরাহ্ণ
Link Copied!

“শিশুবিয়ে আর নয়,কন্যা করবে বিশ্ব জয়” এই প্রতিপাদ্য স্লোগান সামনে রেখে একাধিক কর্মসূচীর মধ্যদিয়ে তালায় জাতীয় কন্যা শিশু দিবস পালিত হয়েছে। দিবসটি পালন উপলক্ষ্যে তালা উপজেলা প্রশাসন এবং উপজেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের আয়োজনে সোমবার (১২ অক্টোবর) সকালে উপ-শহরে র‌্যালী বের হয়।

 পরে উপজেলা পরিষদ হলরুমে অনুষ্ঠিত আলোচনা সভা ও পুরষ্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তালা উপজেলা নির্বাহী অফিসার জান্নাতুল আফরোজ স্বর্ণা। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ও জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের দায়িত্বপ্রাপ্ত উপ-পরিচালক নাজমুন নাহার। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর মোঃ ইমান উদ্দীন, উপজেলা নির্বাচন অফিসার সাবিহা নাসরিন, সমাজসেবা অফিসার আরিফুজ্জামান, তথ্য আপা প্রকল্পের মুক্তি ঘোষ প্রমুখ। এসময় বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ছাত্র-ছাত্রীরা উপস্থিত ছিলেন। সভা শেষে দিবসটির উপর অনুষ্ঠিত চিত্রাঙ্কন প্রতিযোগীতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।