বুধবার, ১৪ই অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ২৯শে আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

‎তালায় “দৈনিক রানার” পত্রিকার প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

নিজস্ব প্রতিনিধি।।
অক্টোবর ১৩, ২০২৬ ১:৩১ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় বাংলাদেশের দক্ষিণ-পশ্চিম অঞ্চলের গণমানুষের মুখপাত্র “দৈনিক রানার” এর ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

‎‎মঙ্গলবার (১৩ অক্টোবর) ১২ টায় এ উপলক্ষে তালা প্রেসক্লাবে আলোচনা সভা ও কেক কাঁটে দিবসটি উৎযাপন করা হয়।

তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দারের সভাপতিত্বে ও দৈনিক রানার তালা প্রতিনিধি কে এম শাহীনুর রহমানের সঞ্চালনায় বক্তব্য রাখেন, তালা মহিলা কলেজের অধ্যক্ষ শেখ শফিকুল ইসলাম, খলিলনগর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, বিশিষ্ট সমাজ সেবক মীর জিল্লুর রহমান, তালা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ফারুক হোসেন জোয়ার্দার, দপ্তর সম্পাদক শফিকুল ইসলাম, সহ সভাপতি আসাদুজ্জামান রাজু, অর্থ সম্পাদক মুতাহিরুল হক শাহিন, দৈনিক আমার দেশ পত্রিকার তালা প্রতিনিধি জয়দেব চক্রবর্তী, সহ সাংগঠনিক সম্পাদক তরিকুল ইসলাম, সাংবাদিক আজমল হোসেন জুয়েল, শেখ ইমরান হোসেন, কামাল হোসেন প্রমুখ।

‎আলোচনা সভা শেষে ৪৬তম প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাঁটা হয়।

‎

‎##

‎

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।