শুক্রবার, ৩০শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৪ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর অবৈধ দোকান উচ্ছেদ

নিজস্ব প্রতিনিধি,
অক্টোবর ২৯, ২০২৬ ৭:২৫ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা বাজারে ফুটপাত, ড্রেন ও খালের ওপর গড়ে ওঠা পাঁচটি দোকান উচ্ছেদ করেছে উপজেলা প্রশাসন। বৃহস্পতিবার (২৯ অক্টোবর) দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণার নেতৃত্বে এ উচ্ছেদ অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে তালা সরকারি কলেজের পেছনে ড্রেনের ওপর গড়ে ওঠা দুটি দোকান, উপজেলা চত্বরের সীমানা প্রাচীরসংলগ্ন দুটি দোকান এবং খালের ওপর নির্মিত একটি দোকান উচ্ছেদ করা হয়।

এ সময় তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আলীম, জনপ্রতিনিধি, সরকারি কর্মকর্তা কর্মচারী, রাজনৈতিক ব্যক্তিবর্গ ও সাংবাদিকরা উপস্থিত ছিলেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।