সোমবার, ২৬শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় নির্বাচনী লিফলেট বিতরণ ও গণসংযোগে চেয়ারম্যান প্রার্থী রেজাউল ইসলাম রেজা

নিজস্ব প্রতিনিধি।।
অক্টোবর ২৫, ২০২৬ ১১:১৭ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী ও ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি আলহাজ মো. রেজাউল ইসলাম রেজা নির্বাচনী লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছেন।
রবিবার সন্ধ্যায় তালা বাজার উপশহরে তিনি এ গণসংযোগ করেন। এ সময় বাজারের ব্যবসায়ীসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। পাশাপাশি তালা সদর ইউনিয়নের উন্নয়ন নিয়ে নিজের ভাবনা ও পরিকল্পনার কথা তুলে ধরেন।
গণসংযোগকালে তিনি স্থানীয় মানুষের সঙ্গে কথা বলেন এবং তাঁদের প্রত্যাশা ও বিভিন্ন সমস্যার বিষয়ে খোঁজখবর নেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।