শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

আট দলীয় ফুটবল খেলায় তালা সেন্ট মেরি ক্লাব চ্যাম্পিয়ন

খবর প্রতিবেদক :
অক্টোবর ২০, ২০২৪ ৬:২৪ অপরাহ্ণ
Link Copied!

শনিবার (১৯ অক্টোবর) বিকালে রাড়–লী ষষ্ঠীতলা মাঠে অনুষ্ঠিত আট দলীয় ফুটবল টুর্নামেন্টের ফাইনালে তালা সেন্ট মেরি স্পোর্টিং ক্লাব চ্যাম্পিয়ন হয়েছে। রাড়–লী ইউএফডি ক্লাবের আয়োজনে অনুষ্ঠিত ফাইনাল খেলায় বেকহ্যামের তালা সেন্ট মেরি স্পোর্টিং ক্লাব ৩-১ গোলের ব্যবধানে আশাশুনির কুন্দুুরিয়া ফুটবল একাদশকে পরাজিত করে।

খেলায় বিজয়ী দলের শামীম, হাসানুর ও বিদেশী খেলোয়াড় চার্চ একটি করে গোল করে। রেফারির দায়িত্ব পালন করেন মোঃ রাজু আহমেদ এবং লাইন্সম্যানের দায়িত্ব পালন করেন মিনার ও উত্তম দাশ। হাজারো দর্শক খেলাটি উপভোগ করেন।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।