বুধবার, ৪ঠা ফেব্রুয়ারি, ২০২৬ খ্রিস্টাব্দ | ২১শে মাঘ, ১৪৩২ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালার সেতু আবুল সহ ৩ জন আটক

মীর মিল্টন।
ডিসেম্বর ১৬, ২০২৫ ১১:৪২ পূর্বাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় ঘের জবরদখলকারী, রাস্তার গাছের টাকা আত্মসাৎ, প্রকল্পের টাকা লুটপাট, ঘেরের মাছ চুরি, সন্ত্রাসী বাহিনী দিয়ে এলাকার মানুষের মারধর সহ বহু অপকর্মের হোতা আবুল হোসেন মোল্ল্যা ওরফে সেতু আবুল (৬৫) ও তার বাহিনীর ২ কে আটক করেছে তালা থানা পুলিশ। সে উপজেলার শিরাশুনী গ্রামের মৃত্যু ইজাহার মোল্ল্যার ছেলে। অপর ২ জন হলো শিরাশুনী গ্রামের মৃত্যু আনছার সরদারের ছেলে গফুর সরদার (৬২) ও মৃত্যু কাশেম গাজীর ছেলে কামাল গাজী (৪০)।
সোমবার (১৫ ডিসেম্বর) গভীর রাতে তাদেকে আটক করা হয় বলে জানা গেছে।

শিরাশুনী গ্রামের আতিয়ার মলঙ্গী, মফিজুল ইসলাম, গফুর শেখ, মালেক শেখ, আরমান শেখ সহ অনেকেই বলেন, শিরাশুনী সেতুর বাজারের পাশে আতিয়ার মলঙ্গীর ১ শত বিঘা ঘের জোর পূর্বক দখল করে আবুল ও তার বাহিনী। সে ঘের থেকে জোর পূর্বক প্রকাশ্য দিবালোকে শত শত মণ মাছ ধরে বিক্রি করে দেয়। গ্রামের লোকেরা সেতু বাজারে আসলে তার স্ত্রী, ভাবী, ভাইপো ও তার বাহিনীর লোকেরা মারধর করে। তার বাহিনীর ভয়ে গ্রামে কেউ কথা বলতে পারে না। তার অন্যায়ের প্রতিবাদ করলে মারধর সহ হামলা মামলায় জড়িয়ে হয়রানি করা হয়। সে সেতুর পরিচালক থাকা কালীন সময়ে রাস্তার গাছ জোর করে বিক্রি করে নেয়। জমির মালিদের প্রাপ্য টাকা না দিয়ে লক্ষ লক্ষ টাকা আত্মসাৎ করে। এমন কি মসজিদে এসি লাগানোর টাকা পর্যন্ত সে আত্মসাৎ করেছে বলে জানান তারা।

তালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শহিদুল ইসলাম বলেন, বিশেষ অভিযানে নিয়মিত মামলায় তাদের আটক করা হয়েছে। আটককৃতদের আদালতের মাধ্যমে জেল হাজাতে প্রেরণ করা হয়েছে।
##

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।