পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিচার প্রাপ্তি নিশ্চিত করার জন্য ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে সক্রিয় করা জরুরী
—-—- স্থানীয় সরকার উপ পরিচালক
গ্রামে শান্তি প্রতিষ্ঠায় স্থানীয় বিরোধ নিষ্পত্তিতে এবং পিছিয়ে পড়া জনগোষ্ঠীর বিচার প্রাপ্তি নিশ্চিত করার জন্য ইউনিয়ন পরিষদের গ্রাম আদালতকে সক্রিয় করা জরুরী। ইউনিয়ন পরিষদে গ্রাম আদালতের বিচারিক কাজ পরিচালনায় চেয়ারম্যান ও ইউপি সদস্যদের আইন ও বিধি অনুসরণ করার ক্ষেত্রে ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের সার্বিক সহযোগিতা নিশ্চিত করতে হবে। বৃহস্পতিবার (১১ জুন) সাতক্ষীরায় ইউনিয়ন প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালত বিষয়ক রিফ্রেশার প্রশিক্ষণের ৩য় ব্যাচের (দুই দিনব্যাপী) সমাপনী দিনে এসব কথা বলেন স্থানীয় সরকার উপ পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মঈনুল ইসলাম মঈন।
সাতক্ষীরা জেলা প্রশাসন জেলার ৭৭টি ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাদের অংশগ্রহনে তিনটি ব্যাচে (দুই দিনব্যাপী) আবাসিক এ রিফ্রেশার প্রশিক্ষনের আয়োজন করে।
গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের ডিস্ট্রিক ম্যানেজার (খুলনা ও সাতক্ষীরা) হাফিজুর রহমানের সঞ্চলানয় রিফেশার প্রশিক্ষনে সভাপতিত্ব করেন সাতক্ষীরা স্থানীয় সরকার উপ পরিচালক (ভারপ্রাপ্ত) শেখ মঈনুল ইসলাম মঈন।
প্রশিক্ষনে সভাপতি গ্রাম আদালতের বিচার কার্যক্রম পরিচালনা, মামলার গ্রহণযোগ্যতা, গ্রাম আদালত আইন-২০০৬, সংশোধিত আইন-২০২৪ এবং গ্রাম আদালত বিধিমালা-২০১৬ সম্পর্কে বিস্তারিত ধারণা দেওয়া দেন। এছাড়া মামলা গ্রহন ও নথি ব্যবস্থাপনা নিয়ে আলোচনা করেন।
এর আগে জেলায় ইউপি প্রশাসনিক কর্মকর্তাদেরদুই ব্যাচ আবাসিক রিফ্রেশার প্রশিক্ষণ শেষ হয়েছে।
বুধবার (১০ জুন) থেকে বৃহস্পতিবার (১১ জুন) পর্যন্ত ২ দিন ব্যাপী ৩য় ব্যাচের আবাসিক প্রশিক্ষন শেষ হয়।
প্রশিক্ষণে রিসোর্স টিমের সদস্য হিসেবে সেশন পরিচালনা করেন, জেলা লিগ্যাল এইড অফিসার সাতক্ষীরা, উপ পরিচালক সমাজসেবা, উপ পরিচালক যুব উন্নয়ন, অতিরিক্ত পুলিশ সুপার, উপ পরিচালক মহিলা বিষয়ক কর্মকর্তা, জেলা তথ্য অফিসার সাতক্ষীরাসহ জেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ।
রিফ্রেশার প্রশিক্ষণের মাধ্যমে ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের গ্রাম আদালত পরিচালনার দক্ষতা বৃদ্ধির পাশাপাশি মামলার নথি আইন ও বিধি মালা অনুযায়ী প্রস্তুত করার মধ্য দিয়ে স্থানীয় পর্যায়ের বিরোধ দ্রুত ও কার্যকর ভাবে নিস্পত্তি নিশ্চিত করার জন্য হাতে কলমে প্রশিক্ষণ প্রদান করা হয়।
