সাতক্ষীরায় গণঅভ্যুত্থানের বিজয় র্যালি পথ সভা
মারুফ হোসাইন
সাতক্ষীরায় ঐতিহাসিক জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে এক পথ সভা ও বিজয় র্যালি করেছে জেলা বিএনপি। বুধবার (৫ আগস্ট) বিকেলে শহরের মাওয়া চাইনিজ চত্বর এলাকায় পথসভা অনুষ্ঠিত হয়। উক্ত সভায় সাতক্ষীরা জেলা বিএনপির আহ্বায়ক রহমতুল্লাহ পলাশ এর সভাপতিত্ব প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির প্রকাশনা বিষয়ক সম্পাদক, সাবেক সংসদ সদস্য ও সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক মোঃ হাবিবুল ইসলাম হাবিব। তিনি বলেন, যে কোন মূল্যে এই জুলাই গণঅভ্যুত্থানের আশা আকাঙ্ক্ষা আমারা বাস্তবায়ন করবো ইনশাআল্লাহ।দেশনেত্রীর বেগম খালেদা জিয়ার স্মৃতিচারণ করতে গিয়ে বলেন,তিনি এই বাংলাদেশের মানুষের জন্য গণতন্ত্রের জন্য আজীবন আপসহীন ভাবে সংগ্রাম করে গেছেন তার জন্য এই বাংলাদেশ ছেড়ে তিনি কোথাও যাননি। আমি তার জন্য ৯০ এর এরশাদ বিরোধী আন্দোলনে সামনে থেকে সংগ্রাম করেছি, রক্তাক্ত হয়েছি, তার আদর্শ থেকে আজও পর্যন্ত আমি বিচ্যুতি হইনি। তাই আসুন সকলে মিলে মিশে একটি সমৃদ্ধশালী বাংলাদেশ গড়ে তুলি মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে।
এ সময় তিনি সাতক্ষীরা জেলা বিএনপি ও অঙ্গ সহযোগী সংগঠন কে ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান।বক্তব্য শেষে তিনি বিজয় র্যালিতে অংশগ্রহণ করেন। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কেন্দ্রীয় বিএনপির অন্যতম সদস্য ও সাবেক সংসদ সদস্য কাজী আলাউদ্দিন, বিএনপি নেতা আব্দুর রউফ, জেলা বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক আবুল হাসান হাদী, সাবেক মেয়র তাসকিন আহমেদ চিশতী এবং ডা. মনিরুজ্জামান। সাতক্ষীরা জেলা বিএনপির সদস্য সচিব আবু জাহিদ ডাবলুর সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় আরও উপস্থিত ছিলেন সাবেক যুবদলের সাধারণ সম্পাদক মোঃ হাফিজুর রহমান মুকুল, সাবেক সাংগঠনিক সম্পাদক শফিকুল আলম,বিএনপি নেতা আব্দুস সালাম মধু, জেলা ছাত্রদলের সভাপতি এস কে এম আবু রায়হান, সাধারণ সম্পাদক জে এম দুদায়েভ মাসুদ খান অর্ঘ্যসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীরা। আলোচনা সভা শেষে জেলা বিএনপির নেতৃত্বে একটি বিজয় র্যালি মাওয়া চাইনিজ চত্বর থেকে বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে সাতক্ষীরা জজ কোর্ট এলাকায় গিয়ে শেষ হয়।
