শুক্রবার, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা বৈশাখ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ অনুষ্ঠিত

সেকেন্দার আবু জাফর বাবু
এপ্রিল ১৭, ২০২৬ ৭:১৫ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় হাজরাকাটি আদর্শ যুব সংঘের উদ্যোগে ৮ দলীয় ফুটবল টুর্নামেন্টের উদ্বোধনী খেলা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (১৭ এপ্রিল) বিকেলে তালা উপজেলার খলিলনগর ইউনিয়নের হাজরাকাটি সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে এ খেলা অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী ম্যাচে অংশ নেয় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ফুটবল একাডেমি, পাইকগাছা এবং বারা ফুটবল একাদশ, সাতক্ষীরা।

খেলায় স্টুডেন্ট অ্যাসোসিয়েশন ফুটবল একাডেমি ১-০ গোলে বারা ফুটবল একাদশকে পরাজিত করে জয়লাভ করে। দলের পক্ষে একমাত্র গোলটি করেন নাঈম, যিনি ম্যান অব দ্য ম্যাচ নির্বাচিত হন।

উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন তালা সদর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও উপজেলা চেয়ারম্যান পদপ্রার্থী সাংবাদিক এস এম নজরুল ইসলাম।

হাজরাকাটি আদর্শ যুব সংঘের সাধারণ সম্পাদক সাংবাদিক জাহাঙ্গীর হাসানের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন হাজরাকাটি ওয়ার্ড বিএনপির সাবেক সভাপতি রহমত আলী সরদার, খলিলনগর ইউনিয়ন যুবদলের যুগ্ম আহ্বায়ক নুর ইসলাম বিশ্বাস (নুরু), তালা প্রেসক্লাবের প্রচার সম্পাদক সেকেন্দার আবু জাফর বাবু এবং সাবেক ফুটবলার আরিফুল সরদার প্রমুখ।

খেলা পরিচালনা করেন হাবিবুর রহমান হাবিব। তাকে সহায়তা করেন ওহিদ বিশ্বাস ও হযরত মোড়ল। টুর্নামেন্টের সার্বিক ব্যবস্থাপনায় ছিলেন ‘সিআর৭’ খ্যাত ফুটবলার সৈকত রহমান শিমুল।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।