সোমবার, ১৮ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ | ৪ঠা জ্যৈষ্ঠ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

খুলনায় গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত 

নিজস্ব প্রতিনিধি।।
মে ১৭, ২০২৬ ৭:৫৩ অপরাহ্ণ
Link Copied!

খুলনায় জেলা পর্যায়ে গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি পর্যালোচনা ও করণীয় শীর্ষক অর্ধ বার্ষিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (১৭ মে) খুলনা জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।

স্থানীয় সরকার বিভাগের উপ-পরিচালন (উপসচিব) মো: আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সমন্বয় সভায়  প্রধান  অতিথি  হিসেবে  উপস্থিত  ছিলেন, খুলনা জেলা  প্রশাসক  ও জেলা  ম্যাজিস্ট্রেট হুরে জান্নাত।

খুলনা জেলা প্রশাসনের আয়োজনে এবং গ্রাম  আদালতের ডিস্ট্রিক ম্যানেজার (খুলনা ও সাতক্ষীরা) মো: হাফিজুর রহমনের সঞ্চালনায় অর্ধ বার্ষিক সমন্বয় সভায় জেলার ৯টি উপজেলার উপজেলা নির্বাহী অফিসার এবং ৬৮ টি ইউনিয়ন পরিষদের হিসাব সহকারী কাম কম্পিউটার অপারেটরগণ ও ইউনিয়ন পরিষদ প্রশাসনিক কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

সভায় জেলার গ্রাম আদালত কার্যক্রমের অগ্রগতি ও সার্বিক বিষয় নিয়ে আলোচনা করেন গ্রাম আদালতের  ডিস্ট্রিক ম্যানেজার হাফিজুর রহমান।

এসময় উপস্থিত ছিলেন, খুলনা জেলার  সকল উপজেলা সমন্বয়কারীগণ।

সভা শেষে জেলায় গ্রাম আদালত কার্যক্রমে ভালো অবদান রাখার স্বীকৃতি স্বরূপ জেলা প্রশাসনের পক্ষ থেকে  চার জনকে সম্মাননা  ক্রেস্ট উপহার দেওয়া হয়।

 

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।