সাতক্ষীরার তালা উপজেলায় গ্রাম আদালতের ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১২ আগষ্ট) সকাল ১১ টায় তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে এ সমন্বয় সভা অনুষ্ঠিত হয়।
তালা উপজেলা প্রশাসনের আয়োজনে অনুষ্ঠিত সভায়। সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জান্নাতুল আফরোজ স্বর্ণা ।
গ্রাম আদালত সক্রিয়করণ প্রকল্পের উপজেলা সমন্বয়কারী শুক্লা মিশ্রের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন তালা উপজেলার সকল ইউনিয়নের প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
সভায় উপজেলার গ্রাম আদালতের ইউনিয়ন ভিত্তিক মামলার অগ্রগতি নিয়ে আলোচনা করেন প্রকল্পের উপজেলা সমন্বয়কারী মোস্তাক আহমেদ।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, সকল ইউনিয়নে নিয়মিত গ্রাম আদালত পরিচালনা করতে হবে। গ্রাম আদালতের মাধ্যমে সাধারণ মানুষের আইনী সেবা নিশ্চিত করতে হবে। গ্রাম আদালতের এখতিয়ারভুক্ত মামলা গ্রহন, আইন ও বিধি অনুযায়ী গ্রাম আদালত পরিচালনা, মামলা নিস্পত্তি এবং মামলার নথি সংরক্ষণ করার জন্য বিশেষ গুরুত্ব দেয়ার জন্য ইউপি প্রশাসনিক কর্মকর্তাদের নির্দেশনা প্রদান করেন। সভায় কার্যক্রম বাস্তবায়নে বিভিন্ন পরিকল্পনা গ্রহন করা হয়।
এসময় গ্রাম আদালতের কার্যক্রম নিয়ে আলোচনা করেন ইউপি প্রশাসনিক কর্মকর্তাবৃন্দ।
