সাতক্ষীরার তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী আলহাজ্ব মো. রেজাউল ইসলাম রেজা মঙ্গলবার (২৭ অক্টোবর) ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের আটারই ও ৫ নম্বর ওয়ার্ডের ডাঙ্গা নলতা এলাকায় জনসংযোগ, লিফলেট বিতরণ ও যুবকদের মধ্যে ক্রিকেট ব্যাট বিতরণ করেছেন।
এ সময় তিনি স্থানীয় বাসিন্দাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং তাঁদের সঙ্গে মতবিনিময় করেন। পাশাপাশি যুবসমাজকে খেলাধুলায় উৎসাহিত করতে ক্রিকেট ব্যাট বিতরণ করেন।
আলহাজ্ব মো. রেজাউল ইসলাম রেজা সাতক্ষীরা জেলা বিএনপির সাবেক সদস্য, তালা সদর ইউনিয়ন বিএনপির সিনিয়র সহসভাপতি এবং তালা বাজার বণিক সমিতির উপদেষ্টা। তিনি তালা সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদপ্রার্থী হিসেবে জনসংযোগ চালিয়ে যাচ্ছেন।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
