সাতক্ষীরার তালায় উপজেলা প্রশাসন ও উপজেলা জনপ্রকৌশল অধিদপ্তরের উদ্যোগে “হাত ধোয়ার নায়ক হোন” এই প্রতিপাদ্য কে সামনে নিয়ে বিশ্ব হাত ধোঁয়া দিবস পালিত হয়েছে!
বুধবার (২৮ অক্টোবর) সকালে এ উপলক্ষে বর্ণাঢ্য র্যালি ও হাত ধোয়ার কৌশল প্রদর্শিত হয়।
তালা উপজেলা নির্বাহী কর্মকর্তা জান্নাতুল আফরোজ স্বর্ণা’র নেতৃত্বে র্যালিটি উপজেলা পরিষদ চত্বর থেকে শুরু হয়ে প্রধান প্রধান সড়ক প্রদক্ষিন করে।
তালা উপজেলা জনস্বাস্থ্য প্রকৌশলী কাজল হসনাত, উপজেলা মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক প্রভাষ কুমার দাশসহ বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীগণ র্যালিতে অংশগ্রহণ করেন।
র্যালি শেষে সকলের অংশগ্রহণে সঠিক ভাবে হাত ধোয়ার কৌশল দেখানো হয়।
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
