বৃহস্পতিবার, ২৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১৩ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সমাবেশ,মিছিল ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত

এস এম মোতাহিরুল হক শাহিন
অক্টোবর ২৮, ২০২৬ ৭:৩২ অপরাহ্ণ
Link Copied!

পল্টন ট্র্যাজেডি দিবস উপলক্ষে সাতক্ষীরার তালায় সমাবেশ,মিছিল ও আলোকচিত্র প্রদর্শনী অনুষ্ঠিত হয়েছে।
২৮ শে অক্টোবর বুধবার বাংলাদেশ জামায়াতে ইসলামী উপজেলা শাখার আয়োজনে তালা সরকারি উচ্চ বিদ্যালয়ের ফুটবল মাঠে উপজেলা আমীর মাওলানা মফিদুল্লাহর সভাপতিত্বে সহ সেক্রেটারি মাওঃ কবিরুল ইসলামের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন সাতক্ষীরা জেলা শাখার নায়েবে আমীর ডা. মাহমুদুল হক।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক গাজী সুজায়েত আলী,জেলা কর্ম পরিষদ সদস্য ও তেতুলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী ডাঃ আফতাব উদ্দিন,জেলা শিবির সভাপতি জুবায়ের হোসেন,উপজেলা সেক্রেটারি সহ অধ্যাপক ইদ্রিস আলী, ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সহ অধ্যাপক গোলাম ফারুখ,খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওঃ আকবর হোসেন,সরুলিয়া ইউনিয় পরিষদের চেয়ারম্যান প্রার্থী হাফেজ শাহ আলম, ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী তৌহিদুর রহমান উজ্জল,নগরঘাটা ইউনিয় পরিষদের চেয়ারম্যান প্রার্থী মাওঃ মেহেদি হাসান,খেশরা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী আলী হাসান,তালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রার্থী এড মশিয়ার রহমান,শিবির সভাপতি শাহাদুজ্জামান সহ প্রমুখ।
অনুষ্ঠানে ইসলামী ছাত্রশিবির আয়োজিত প্রদর্শনী ও ২০০৬ সালের ২৮ অক্টোবরকে মানবসভ্যতার ইতিহাসে একটি কলঙ্কজনক অধ্যায় হিসেবে তুলে ধরা হয়। সেদিনের লগি-বৈঠার তাণ্ডব ও রাজনৈতিক সংঘাতের স্মৃতিচারণ করে বিভিন্ন স্লোগান ও প্রতিবাদ জানানো হয়। অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও জনগণের ব্যপক উপস্থিতি লক্ষ্য করা যায়।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।