সাতক্ষীরা থেকে প্রকাশিত দৈনিক সাতক্ষীরার সকাল পত্রিকার মফস্বল বার্তা সম্পাদক ও অনলাইন নিউজ পোর্টাল সাতক্ষীরা টাইমস২৪ ডটকমের সম্পাদক আলতাফ হোসেন বাবু ও সিঙ্গাপুর প্রবাসী মোঃ ইকবাল হোসেনের পিতা মো. আবিদার রহমান (৭৪) ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
দীর্ঘ দিন যাবত সমাজসেবক আবিদার রহমান ব্রেণ ষ্ট্রোকে আক্রান্ত হয়ে এবং হার্ট ব্লক ও পাকস্থলিতে পানি জমে অসুস্থ থাকার পরে বুধবার (১৮ নভেম্বর) ভোর সাড়ে ৪টার দিকে নিজ বাসভবনে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই ছেলে, এক মেয়ে, অসংখ্য আত্মীয়-স্বজন ও গুণগ্রাহী রেখেগেছেন। তাঁর মৃত্যুতে পরিবার, স্বজন ও পরিচিতজনদের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে। মোঃ আবিদার রহমান দীর্ঘদিন যাবত লাবসা ইউনিয়ন জাতীয় পার্টির সভাপতি এবং তালতলা আদর্শ মাধ্যমিক বিদ্যালয় পরিচালনা কমিটির চার বারের সভাপতি ছিলেন। বুধবার জোহরের নামাজের পর মাগুরা-তালতলা আলহাজ্ব আনিছুর রহমান ঈদগাহ ময়দানে মরহুমের জানাজা অনুষ্ঠিত হয়। পরে পারিবারিক কবরস্থানে তাঁকে দাফন করা হয়। মোঃ আবিদার রহমানের নামাজের জানাজা পরিচালনা করেন হাফেজ মোঃ মনোয়ার হোসেন মোমিন। জানাজার নামাজে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন কোর্ট জামে মসজিদের ইমাম হাফেজ ক্বারী ফিরোজ হোসেন, মিলবাজার জামে মসজিদের ইমাম হাফেজ মোঃ আকতারুজ্জামান, মাগুরা-তালতলা সিএন্ডবি জামে মসজিদের ইমাম হাফেজ মনোয়ার হোসেন ফিরোজ, সাতক্ষীরা পৌরসভার সাবেক কাউন্সিলর সৈয়দ মাহমুদ পাপা, মরহুমের কণিষ্ঠ্য পুত্র সাংবাদিক আলতাফ হোসেন বাবু। এসময় উপস্থিত ছিলেন জেলা জাতীয় পার্টির নেতা শরিফুল ইসলাম বিপুল, আব্দুল হান্নান বিশ্বাস মাদ্রাসার সাধারণ সম্পাদক মোঃ আলমগীর, সাতক্ষীরার সকাল পত্রিকার নির্বাহী সম্পাদক আমিরুজ্জামান বাবু, সাহিত্য সম্পাদক শেখ সিদ্দিকুর রহমান, সাংবাদিক আজগর আলী, তালতলা হাইস্কুলের প্রধান শিক্ষক রেজাউল করিম, আবিদার রহমানের জামাতা আখতারুজ্জামান লাভলু, সহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, সাংবাদিক, ব্যবসায়ী এবং শতশত গণ্যমান্য ব্যক্তিবর্গ। এদিকে সমাজসেবক মোঃ আবিদার রহমানের মৃত্যুর সংবাদ শুনে মরহুমের শোকাহত পরিবারের প্রতি সমবেদনা জানাতে সকাল ১০টায় তালতলা-মাগুরায় মোঃ আবিদার রহমানের বাড়িতে উপস্থিত হন সাতক্ষীরা সদর-০২ আসনের সাবেক সংসদ সদস্য আশরাফুজ্জামান আশু, জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লাবসা ইউপি চেয়ারম্যান আব্দুল আলিম, সদর উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আনোয়ার জাহিদ তপন, জেলা ভূমিহীন নেতা মফিজুর রহমান প্রমুখ।
##
এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।
