সোমবার, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৮ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

ধানদিয়াই শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করলেন চেয়ারম্যান প্রার্থী আসাদ

মারুফ হুসাইন
নভেম্বর ২৩, ২০২৬ ৪:১৪ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলার সেনেরগাতী মাধ্যমিক বালিকা বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করা হয়েছে।
সোমবার (২৩ নভেম্বর) দুপুর ১টায় বিদ্যালয় হলরুমে শিক্ষার্থীদের হাতে শিক্ষা উপকরণ তুলে দেন ধানদিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদপ্রার্থী ও বিশিষ্ট ব্যবসায়ী আসাদুজ্জামান আসাদ।
এ সময় তিনি বলেন, একটি শিক্ষিত সমাজ গড়তে হলে শিক্ষার্থীদের পড়াশোনার পাশাপাশি নৈতিকতা, মানবিক মূল্যবোধ ও দেশপ্রেমে উদ্বুদ্ধ করতে হবে।
তিনি আরও বলেন, গ্রামের অনেক মেধাবী শিক্ষার্থী নানা সীমাবদ্ধতার মধ্যেও পড়াশোনা চালিয়ে যাচ্ছে। তাদের পাশে দাঁড়ানো আমাদের সামাজিক ও নৈতিক দায়িত্ব। শিক্ষা উপকরণ বিতরণের এই উদ্যোগ শিক্ষার্থীদের পড়াশোনায় কিছুটা হলেও সহায়তা করবে বলে আমি বিশ্বাস করি।আসাদুজ্জামান আসাদ বলেন, আমি সবসময় এলাকার শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাপ্রতিষ্ঠানের পাশে থাকতে চাই। ধানদিয়া ইউনিয়নের শিক্ষার পরিবেশ উন্নয়ন, মেয়েদের শিক্ষায় উৎসাহ প্রদান এবং ঝরে পড়া রোধে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। কোনো শিক্ষার্থী যেন আর্থিক বা পারিবারিক সীমাবদ্ধতার কারণে শিক্ষা থেকে পিছিয়ে না পড়ে, সে ব্যাপারে আমাদের সচেতন থাকতে হবে।
তিনি শিক্ষার্থীদের উদ্দেশে বলেন, তোমরা মনোযোগ দিয়ে লেখাপড়া করবে, ভালো মানুষ হবে এবং নিজেদের যোগ্য নাগরিক হিসেবে গড়ে তুলবে। তোমাদের সাফল্যের মধ্য দিয়েই পরিবার, সমাজ ও দেশ এগিয়ে যাবে।
এ সময় সেখানে আরো উপস্থিত ছিলেন বিদ্যালয়ের গভর্নিং বডির সভাপতি আব্দুর রকিব, প্রধান শিক্ষিকা হোসনেয়ারা খাতুন
সহকারী শিক্ষক সুব্রত কুমার মাস্টার আজিজুল হক সহ শিক্ষকবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। শিক্ষা উপকরণ পেয়ে শিক্ষার্থীরা আনন্দ ও উচ্ছ্বাস প্রকাশ করে।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।