সোমবার, ১৯শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৩রা কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় বাল্যবিবাহের আয়োজন বন্ধ, নেওয়া হয়েছে মুচলেকা

নিজস্ব প্রতিনিধি।।
অক্টোবর ১৭, ২০২৬ ৭:২৬ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালায় ১৬ বছর বয়সী এক অপ্রাপ্তবয়স্ক কিশোরীর বাল্যবিবাহের আয়োজনের অভিযোগে অভিযান চালিয়ে বিয়ে বন্ধ করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ। এ ঘটনায় সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়েছে।

কিশোরী বন্যা খাতুন (১৬) তালা উপজেলার তেঁতুলিয়া ইউনিয়নের হাসবাস গ্রামের জামিয়ার আলী মোড়লের মেয়ে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের অষ্টম শ্রেণির শিক্ষার্থী। অভিযোগ রয়েছে, একই গ্রামের মৃত নুর ইসলামের ছেলে গরীব সরদার ওরফে রানা (১৭)-এর সঙ্গে তার বিয়ের আয়োজন করা হয়েছিল।

গোপন সূত্রে খবর পেয়ে শনিবার (১৭ অক্টোবর) হাসবাস গ্রামে লোকমান সরদারের বাড়িতে অভিযান চালানো হয়। অভিযানে বাল্যবিবাহের আয়োজন বন্ধ করা হয় এবং সংশ্লিষ্টদের কাছ থেকে মুচলেকা নেওয়া হয়।

এ ছাড়া আগামী সোমবার (১৯ অক্টোবর) সকাল ১০টায় সংশ্লিষ্টদের তালা উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হওয়ার নির্দেশনা দেওয়া হয়েছে।

বাল্যবিবাহ প্রতিরোধ অভিযানে অংশ নেন মহিলা বিষয়ক অধিদপ্তর পুরো অভিযানের সমন্বয় করেন সাতক্ষীরা জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজমুন নাহার।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।