বুধবার, ২১শে অক্টোবর, ২০২৬ খ্রিস্টাব্দ | ৫ই কার্তিক, ১৪৩৩ বঙ্গাব্দ
আজকের সর্বশেষ সবখবর

তালায় তিন দিনে ৭০ পূজামণ্ডপ পরিদর্শন করলেন জেলা পরিষদ প্রশাসক হাবিব

নিজস্ব প্রতিনিধি।।
অক্টোবর ২০, ২০২৬ ১১:৫৭ অপরাহ্ণ
Link Copied!

সাতক্ষীরার তালা উপজেলায় তিন দিনে ৭০টি পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা পরিষদের প্রশাসক ও সাবেক সংসদ সদস্য হাবিবুল ইসলাম হাবিব। ১৭, ১৯ ও ২০ অক্টোবর উপজেলার বিভিন্ন ইউনিয়নের এসব পূজামণ্ডপ পরিদর্শনকালে তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন এবং প্রতিটি পূজামণ্ডপের কর্তৃপক্ষকে নিজস্ব উদ্যোগে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান প্রদান করেন।
মঙ্গলবার (২০ অক্টোবর) বিকেল থেকে খলিলনগর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শনের মধ্য দিয়ে দিনের কর্মসূচি শুরু করেন তিনি। পরে তালা সদর, তেঁতুলিয়া, কুমিরা ও সরুলিয়া ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।
পরিদর্শনকালে হাবিবুল ইসলাম হাবিব পূজার সার্বিক আয়োজন, পরিবেশ ও নিরাপত্তাব্যবস্থার খোঁজখবর নেন। এ সময় তিনি পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ ও স্থানীয়দের সঙ্গে মতবিনিময় করেন।
হাবিবুল ইসলাম হাবিব বলেন, “সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সনাতন ধর্মাবলম্বীদের অন্যতম বৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা উদযাপিত হচ্ছে। দুর্গোৎসব নিরাপদ ও শান্তিপূর্ণভাবে উদযাপনে আমরা সব সময় আপনাদের পাশে আছি।”
তিনি আরও বলেন, সাম্প্রদায়িক সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে দুর্গাপূজা উদযাপন করতে হবে। এ সময় তিনি এলাকার মানুষের কাছে দোয়া ও সহযোগিতা কামনা করেন।
পরিদর্শন শেষে তিনি প্রতিটি পূজামণ্ডপের কর্তৃপক্ষের হাতে তাঁর নিজস্ব উদ্যোগে ৫ হাজার টাকা করে আর্থিক অনুদান তুলে দেন।
এ সময় উপস্থিত ছিলেন তালা উপজেলা বিএনপির সভাপতি মৃণাল কান্তি রায়, সাধারণ সম্পাদক অধ্যক্ষ শফিকুল ইসলাম, সিনিয়র সহসভাপতি শেখ গোলাম মোস্তফা, জেলা বিএনপির সাবেক সাংগঠনিক সম্পাদক অধ্যাপক মোশারফ হোসেন, খলিলনগর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান প্রণব ঘোষ বাবলু, বিএনপি নেতা আবুল কালাম বিশ্বাস, মাস্টার শাহাদাত হোসেন, শেখ জিল্লুর রহমান, তেঁতুলিয়া বিএনপির সভাপতি আবুল হোসেন, কুমিরা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক অধ্যাপক রবিউল ইসলাম, তালা প্রেসক্লাবের সভাপতি সেলিম হায়দার, সাধারণ সম্পাদক জোয়ারদার ফারুক হোসেন, বিএনপি নেতা রেজাউল ইসলাম রেজা, যুবদল নেতা আব্দুল করিম, সাংবাদিক আসাদুজ্জামান রাজু, ছাত্রদল নেতা রিপন হোসেনসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও বিভিন্ন পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দ।

এই সাইটে নিজম্ব নিউজ তৈরির পাশাপাশি বিভিন্ন নিউজ সাইট থেকে খবর সংগ্রহ করে সংশ্লিষ্ট সূত্রসহ প্রকাশ করে থাকি। তাই কোন খবর নিয়ে আপত্তি বা অভিযোগ থাকলে সংশ্লিষ্ট নিউজ সাইটের কর্তৃপক্ষের সাথে যোগাযোগ করার অনুরোধ রইলো।বিনা অনুমতিতে এই সাইটের সংবাদ, আলোকচিত্র অডিও ও ভিডিও ব্যবহার করা বেআইনি।