শুক্রবার, ২৫শে সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ | ১০ই আশ্বিন, ১৪৩৩ বঙ্গাব্দ

উপায়-ফুডপান্ডা চুক্তি, লেনদেন হবে আরও সহজ

জুন ২৪, ২০২৬ ৫:২৯ অপরাহ্ণ

২৪ জুন ২০২৬, ঢাকা: ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসি (ইউসিবি) মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস ‘উপায়’এবং অনলাইনভিত্তিক খাবার ও পণ্য অর্ডার ও ডেলিভারি প্রতিষ্ঠান ‘ফুডপান্ডা বাংলাদেশ’ এর মধ্যে চুক্তি স্বাক্ষর হয়েছে। এ অংশীদারত্বের মাধ্যমে ফুডপান্ডা রাইডারদের জন্য নিরবচ্ছিন্ন, নিরাপদ ও সহজ ডিজিটাল ক্যাশ কালেকশন নিশ্চিত করা হবে।  ঢাকার গোল্ডেন টিউলিপ দ্য গ্র্যান্ডমার্ক হোটেলে সম্প্রতি আয়োজিত এক অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চুক্তিটি স্বাক্ষরিত হয়। অনুষ্ঠানে ফুডপান্ডা বাংলাদেশের পক্ষে উপস্থিত ছিলেন ডিরেক্টর ফাইন্যান্স তানভীর রশিদ, হেড অব পার্টনারশিপস অ্যান্ড শপস সিদ্ধার্থ ভৌমিক, লিড ফিনটেক অ্যান্ড ডিজিটাল পেমেন্ট মহিউদ্দিন কাজী শওরন, লিড কান্ট্রি ফ্লিট হেলথ মোহাম্মদ রুহুল আমিন রবিন এবং অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার (কোয়ালিটি টিম) মো. ইশতিয়াক হক রবিন। উপায় এর পক্ষে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হেড অব করপোরেট সেলস সাজ্জাদ আলম, চিফ বিজনেস অফিসার মো. মাহবুব সোবহান, ম্যানেজার করপোরেট সেলস মো. মামুনুর রশিদ, রিজিওনাল সেলস ম্যানেজার জসিম উদ্দিন, কেএএম করপোরেট সেলস মঈনুল ইসলাম চৌধুরী এবং কেএএম করপোরেট সেলস সোহেল রানা। এই অংশীদারত্বের ফলে ফুডপান্ডা রাইডাররা উপায় এর ডিজিটাল পেমেন্ট প্ল্যাটফর্ম ব্যবহার করে আরও সহজ, দ্রুত ও নিরাপদ অর্থ সংগ্রহের সুবিধা পাবেন। চুক্তির আওতায় উপায় ও ফুডপান্ডা যৌথভাবে রাইডারকেন্দ্রিক একটি ব্যবহারবান্ধব সেবা কাঠামো চালু করবে, যার মাধ্যমে ফুডপান্ডা রাইডাররা সহজেই উপায় এর কালেকশন সল্যুশনে যুক্ত হতে পারবেন। একই সঙ্গে এই সহযোগিতা উপায় এর এজেন্ট এবং ফুডপান্ডা রাইডারদের জন্য আরও কার্যকর লেনদেনের সুযোগ তৈরি করবে। উপায় এর শক্তিশালী মোবাইল ফাইন্যান্সিয়াল সার্ভিস নেটওয়ার্ক এবং ফুডপান্ডার বিস্তৃত গ্রাহক ও ডেলিভারি ইকোসিস্টেমের সমন্বয়ে এই অংশীদারত্ব দেশের ডিজিটাল বাণিজ্য ব্যবস্থার উন্নয়নে আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হবে।

তালায় সিএসএস এর পক্ষ থেকে কৃতি শিক্ষার্থী সংবর্ধনা

জুন ২৪, ২০২৬ ১:২৪ অপরাহ্ণ

খ্রীস্টিয়ান সার্ভিস সোসাইটি (সিএসএস) একটি জনকল্যাণব্রতী মানবিক উন্নয়ন প্রতিষ্ঠান। ১৯৭২ সাল থেকে বাংলাদেশের ভাগ্যহত মানুষের পাশে দাঁড়িয়ে তাদের মৌলিক মানবিক চাহিদা পূরণে র প্রয়াসে কাজ করে চলেছে। সিএসএস বাংলাদেশের ৪…

তালায় মৎস্য প্রযুক্তি সম্প্রসারণ প্রকল্পের আওতায় সুফলভোগীদের মাঝে কৃষি ও মৎস্য উপকরণ বিতরণ

জুন ২৪, ২০২৬ ১১:৪০ পূর্বাহ্ণ

সাতক্ষীরার তালায় মৎস্য অধিদপ্তরের উদ্যোগে সুফলভোগী মৎস্যচাষীদের মাঝে বিনামূল্যে কৃষি ও মৎস্য চাষ উপকরণ বিতরণ করা হয়েছে। গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মৎস্য অধিদপ্তরের অধীন "ইউনিয়ন পর্যায়ে মৎস্যচাষ প্রযুক্তি সেবা সম্প্রসারণ প্রকল্প…

তালায় বিশ্বসাহিত্য কেন্দ্রের বইপড়া কর্মসূচি পরিদর্শন 

জুন ২৩, ২০২৬ ৬:৫৩ অপরাহ্ণ

‘আলোকিত মানুষ চাই’ স্লোগানকে সামনে রেখে মঙ্গলবার (২৩ জুন) তালা মুক্তিযোদ্ধা আব্দুস সালাম গণ-গ্রন্থাগারে বিশ্বসাহিত্য কেন্দ্রের পক্ষ থেকে ২০২৫-২৬ শিক্ষাবর্ষের কলেজ পর্যায়ে ছাত্র-ছাত্রীদের বইপড়া কর্মসূচির বার্ষিক পরিদর্শন ও মতবিনিময় সভা…

তালায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন

জুন ২২, ২০২৬ ৫:৩৮ অপরাহ্ণ

সাতক্ষীরার তালা উপজেলায় খাল সংস্কার, পাইপ স্থাপন ও জলাবদ্ধতা নিরসন কার্যক্রমের উদ্বোধন করা হয়েছে। এ উদ্যোগের মাধ্যমে দীর্ঘদিনের জলাবদ্ধতা সমস্যার সমাধান এবং এলাকার পানি নিষ্কাশন ব্যবস্থার উন্নয়ন ঘটবে বলে আশা…

তালায় জাতীয় পার্টির সাধারণ সম্পাদক আলাউদ্দীন ইন্তেকাল

জুন ২২, ২০২৬ ১:০৬ অপরাহ্ণ

তালা উপজেলা জাতীয় পার্টির সাধারণ সম্পাদক এস.এম. আলাউদ্দীন দীর্ঘদিন ক্যান্সারে আক্রান্ত হয়ে অসুস্থ থাকার পর আজ সকালে চিকিৎসাধীন অবস্থায় সাতক্ষীরা ব্লিচ হাসপাতালে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজেউন)।…

তালায় ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলার উদ্বোধন ও বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত

জুন ২২, ২০২৬ ১২:৪১ অপরাহ্ণ

"করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস"—এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার তালায় শুরু হয়েছে ৩ দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬। সোমবার(২২ জুন) বেলা ১১:০০ ঘটিকায় উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে…

৭ম বর্ষ পদার্পণ করলো দৈনিক নতুন সূর্য বর্ণিল আয়োজনে প্রতিষ্ঠাবার্ষিকী পালিত

জুন ২০, ২০২৬ ৫:৫৯ অপরাহ্ণ

কলারোয়ায় জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল দৈনিক নতুন সূর্য'র সপ্তম বছরে পদার্পণ উপলক্ষে বর্ণিল আয়োজনে  প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে। শনিবার (২০ জুন) বেলা দুইটার দিকে সাতক্ষীরার কলারোয়া পৌর সদরের তুলসীডাঙ্গা আল-মাদরাসাতু মাঈনুল…

তালায় সমতা ফোরাম হাবের ত্রৈমাসিক সভা অনুষ্ঠিত

জুন ২০, ২০২৬ ৩:৪৯ অপরাহ্ণ

সাতক্ষীরার তালায় নাগরিক সমাজ সংগঠন সমূহের যৌথ নেটওয়ার্ক 'সমতা ফোরাম' (সিএসও হাব, সাতক্ষীরা)-এর ত্রৈমাসিক সমন্বয় সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২০ জুন) সকালে বেসরকারি উন্নয়ন সংস্থা অ্যাকশন এইড বাংলাদেশের সহযোগিতায় তালা…

তালায় “প্রাণি বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”-এর উদ্যোগে দুইটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ

জুন ১৮, ২০২৬ ৮:০৮ অপরাহ্ণ

তালা উপজেলার মুড়াকলিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ও মুড়াকলিয়া নুরানি কিল্ডান গার্ডেন ও হাফিজিয়া মাদ্রাসার দুটি প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মাঝে শিক্ষা উপকরণ বিতরণ করেছে “তালা উপজেলা প্রাণি বন্ধু উন্নয়ন ফাউন্ডেশন”। বৃহস্পতিবার (১৮…

১ … ৮ ৯ ১০ ১১ ১২ … ১৪৫